বুলিং কমাতে টিকটকে মন্তব্য নিয়ন্ত্রণ সুবিধা চালু

১১ মার্চ, ২০২১ ০১:৪৪  
বুলিং ও হয়রানি প্রতিরোধে নতুন ফিচার চালু করেছে টিকটক। মন্তব্য নিয়ন্ত্রণের পাশপাশি অ্যাপেই বাজে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করা হবে। খবর এনগ্যাজেট। কোনো ক্লিপে মন্তব্য করা হলে সেটি ফিল্টারিং করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অনুমোদন দিলেই সেই মন্তব্য সবার সামনে প্রকাশিত হবে। ফলে অ্যাকাউন্টের মালিক অনুমোদন না দেয়া পর্যন্ত নতুন মন্তব্য লুকায়িত থাকবে। এছাড়া ইতিমধ্যেই কীওয়ার্ডের মাধ্যমে মন্তব্য ফিল্টারিং করার সুযোগ দেয়া হচ্ছে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। বুলিং প্রতিরোধে বেশ কঠোর হচ্ছে টিকটক। যখন কোনো মন্তব্য প্লাটফর্মটির নীতিমালা ভঙ্গ করেছে বলে প্রতীয়মান হয় তখন অ্যাপ থেকে মন্তব্য প্রদানকারীকে সেটি পোস্ট করার আগে পুনরায় বিবেচনা করার জন্য সতর্ক করা হবে। একই ধরণের ফিচার বর্তমানে ইনস্টাগ্রামেও রয়েছে। যদিও এসব কমেন্ট করানো থেকে টিকটক বিরত রাখতে পারবে না, তবে শব্দ পরিবর্তনের জন্য সুযোগ দেবে। ডিবিটেক/বিএমটি